যদি সত্যিই এলিয়েন থেকে থাকে এবং তারা পৃথিবীতে আসে, তবে তারা যে পৃথিবীর প্রতি শান্তিপ্রিয় থাকবে তার সম্ভবনা কতটুকু?
উত্তর দিয়েছেন জ্যাকব চেন।
ধরে নেয়া যাক
ধরে নেয়া যাক
- এলিয়েন আছে
- তাদের পৃথিবীতে আসার মত প্রযুক্তি আছে।
- তারা পৃথিবীতেও এল।
পৃথিবীতে এমন কিছুই নেই যেটা এলিয়েনদের আকর্ষন করতে পারে। তাই যদি তারা পৃথিবীতে আসতেই চায় শুধুমাত্র মানুষের জন্য তাহলে দুটি বিষয়ের সম্ভবনা আছে।
- এলিয়েনরা যুদ্ধবাজ। তারা অন্যান্য বুদ্ধিমান সভ্যতার বিনাশ চায়।
- এলিয়েনরা শান্তিপ্রিয়। তারা অন্যান্য বুদ্ধিমান প্রাণীর সভ্যতার আরও উন্নতি চায়।
দুঃখের বিষয় হল প্রায় ১০০% নিশ্চিতভাবেই বলা যায় যে যে এলিয়েন সভ্যতা আসবে তারা যুদ্ধবাজ। তারা কোনভাবেই অন্য সভ্যতার উন্নয়ন করতে চাইবেনা। আমাদের সভ্যতা এখনও এ জন্য প্রস্তুত নয়। মানব সভ্যতার শত শত বছরের ইতিহাসে এটা প্রতীয়মান যে তাদের দর্শন হল তারা সাম্প্রদায়িক। প্রত্যেকেই তাদের পরিবারের, তাদের সম্প্রদায়ের নিরাপত্তা চায়। অন্য সম্প্রদায় কোন বিপদে থাকলে সে মাথা ব্যথা আরেক সম্প্রদায়ের থাকেনা। অন্য সম্প্রদায়ের জন্য সমবেদনা একটি বাইরে ধারণা। সাম্প্রদায়িকতা অনেক বড় শক্তি হিসেবে এখনও টিকে আছে। যেমন এমেরিকার মানুষজন একজন এমেরিকানের জন্য যতটা গুরুত্ব দেখাবে, তার সমান গুরুত্ব কখনই একজন অএমেরিকানের জন্য দেখাবেনা। সাম্প্রদায়িকতা এখন বিভিন্ন সীমানায় আবদ্ধ, তারপরও তা সব জাতির ভেতরেই আছে। হ্যাঁ, কিছু মানুষ অবশ্যই মানুষ ছাড়া অন্য জীবের প্রতি সহানুভতিশীল তবে তার পরিমাণ খুবই নগণ্য।
একই কারণে কোন এলিয়েন সভ্যতাই কোন উচ্চ প্রযুক্তি মানুষকে দেবেনা। যদি সত্যিই এরকম কোন মহৎপ্রাণ এলিয়েন সভ্যতা থেকে থাকে যারা মানুষকে তাদের উচ্চ প্রযুক্তি শেখাবে তবে তারা তার আগেই নিশ্চিত হয়ে নেবে তাদেরই শেখানো বিষয় দিয়ে তারাই যেন মানুষ দ্বারা আক্রমনের শিকার না হয়।

No comments